নূর হোসেন মামুন | ০৫:৩০ পিএম, ২০২০-১১-০৮
প্রেসিডেন্ট’স রোভার স্কাউটস অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে কাপ্তাই থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিয়টের ৪ সদস্য। রোববার (৮ই নভেম্বর) সকালে শুরু হওয়া ৫দিন ব্যাপি এ পরিভ্রমণে অংশ নেয় কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের দলনেতা এনামুল হক টিপু, সদস্য মো. শাহীন আলম, মো. শাহাজাহান, জনি চন্দ্র দাশ।
সকালে কাপ্তাইতে কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই জেলা নৌ স্কাউটসের সচিব ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই জেলা নৌ স্কাউট লিডার ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম (এলটি)।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম জানান, রোভার স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট’ অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এ পরিভ্রমণ সম্পন্ন করবেন। পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে ‘জীবন বাঁচাতে, দেশ বাঁচাতে, স্বাস্থ্য বিধি মানতে হবে’ এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দান ও মাস্ক বিতরণ সহ নানা সামাজিক কাজে অংশগ্রহন করবেন তারা। পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করবেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited